পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রভ বন সুন্দরবন।
সুন্দরবনের উপর তৌরী করা এই ওয়েবব্লগে এ আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম।
প্রাকৃতিক সপ্তাশ্চর্য নিউ সেভেন ওয়ান্ডার্সের ফাইনাল লিস্টে সুন্দরবন জায়গা পেয়েছে । ২৮ জুলাই ২০০৯ থেকে আগামী দুই বছর পর্যন্ত ইন্টারনেটের মাধ্যেমে ভোট দেওয়া যাবে। আপনাদের সবার কাছে অনুরোধ বেশী বেশী করে সুন্দরবনকে ভোট দিন যেন প্রাকৃতিক ৭ সপ্তাশ্চর্য মধ্যে সুন্দরবন থাকে।

এই সাইট থেকে ভোট দেওয়ার যাবেঃ http://www.new7wonders.com/

যেভাবে ভোট দেবেন:
ইন্টারনেট ভোটঃ চূড়ান্ত পর্বের ভোট শুরু হয়ে গেছে ২১ জুলাই রাতেই। এবারও একটি ই-মেইল ঠিকানা থেকে একবার করে ইন্টারনেটের মাধ্যমে ভোট দেওয়া যাবে। প্রথম ও দ্বিতীয় পর্বে যে ই-মেইল ঠিকানা থেকে ভোট দেওয়া হয়েছিল সেই ই-মেইল ঠিকানা থেকে আবার ভোট দেওয়া যাবে। এবার ভোট দেওয়ার প্রক্রিয়া আরও সহজ। প্রথমে যেতে হবে www.new7wonders.com ঠিকানার ওয়েবসাইটে। প্রথম পৃষ্ঠাতেই Step 1 লেখা দেখতে পাবেন। এর নিচে চূড়ান্ত পর্বে উত্তীর্ণ ২৮টি স্থানের ছবি আছে। ছবির ওপর মাউস রাখলে স্থানটির নাম দেখা যাবে। ক্লিক করলে ছবিটি বড় হয়ে স্থানটির সংক্ষিপ্ত বর্ণনা দেখা যাবে। সুন্দরবনের ছবি আছে নিচের সারিতে ডান দিক থেকে দ্বিতীয় অবস্থানে। ছবির ওপর মাউস ক্লিক করলে নিচে সবুজ রঙের Add to list বোতাম দেখা যাবে। Add to list-এ ক্লিক করলেই এর নিচে থাকা Your selected seven তালিকায় ১ নম্বরে ছবিটি অর্থাৎ স্থানটি যুক্ত হবে। এভাবে 2, 3, 4, 5, 6 ও 7 নম্বরে সাতটি স্থান বা ছবি যুক্ত করুন। এরপর নিচের Continue to step 2-এ ক্লিক করুন।
এর পরের ধাপে আপনার কিছু ব্যক্তিগত তথ্য দিতে হবে। তবে যদি এর আগে আপনি www.new7wonders.com সাইটে নিবন্ধন করেন তবে User name ও Password দিলেই চলবে। নয়তো নিজের নাম, ই-মেইল ঠিকানা, পাসওয়ার্ড, দেশের নাম ইত্যাদি তথ্য দিয়ে নিচের ভেরিফিকেশন কোডে যে দুটি শব্দ আছে সে দুটি শব্দ লিখে সাবমিট করতে হবে। তৃতীয় ধাপে দেখানো আপনার ই-মেইল বক্স দেখতে বলা হবে। এই ৪ নম্বর ধাপে info@new7wonders.com ঠিকানা থেকে একটি ই-মেইল আসবে। এটি খুলে নির্দিষ্ট একটি ওয়েব ঠিকানায় (লিংক) ক্লিক করলে সাইটটি খুলবে (পঞ্চম ধাপ)। এ সাইটেই বলা হবে যে আপনার ভোট গ্রহণ করা হয়েছে।
টেলিভোটঃ ইন্টারনেটের পাশাপাশি একই সঙ্গে শুরু হয়েছে, টেলিফোনে ভোট দেওয়ার ব্যবস্থা। সুন্দরবনকে ভোট দিতে +৪১৭৭৩১২৪০৪১ নম্বরে ফোন করতে হবে। এরপর একটি বার্তা শোনা যাবে। তারপর সুন্দরবনের সাংকেতিক নম্বর ৭৭২৪ চাপতে হবে।
….
সুন্দরবন সর্ম্পকে আপনার যে কোন প্রকার পরামর্শ, মতামত ও সাহায্যের জন্য ইমেলঃ sondarbon@gmail.com



